সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশ্বে করোনা মহামারী পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ছয় মাসের বেশি সময় ধরে আমরা মহামারীর মধ্যে, কোনো দেশেই নিয়ন্ত্রণের চেষ্টা শিথিল করার সময় এখনও হয়নি।
এ পরিস্থিতিতে ভাইরাস নিয়ন্ত্রণের জোর চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।সোমবার (৮ জুন) এক অনলাইন ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মহা পরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।
যদিও ইউরোপের অবস্থার উন্নতি হচ্ছে, তবে বিশ্বের পরিস্থিতি খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে কোনো দেশেই নিয়ন্ত্রণের চেষ্টা শিথিল করার সময় এখনও হয়নি।বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থিতি বিষয়ক বিশেষজ্ঞ ড. মাইক রায়ান জানান, গুয়াতেমালাসহ মধ্য আমেরিকার দেশগুলোতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে মহামারী পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এখনও বেশ ঝুঁকিপূর্ণ।